২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ সভাপতির ছেলেকে হত্যার মামলা নিতে নির্দেশ

কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফোরকানের ছেলে দিদারুল আলম নিহত হওয়ার ঘটনায় মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফোরকানের ছেলে দিদারুল আলম নিহত হওয়ার ঘটনায় মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সংশ্লিষ্ট থানার ওসিকে এই আদেশ দেয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ করে ওই মামলার তদন্তে পদক্ষেপ নিয়ে সাত দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়। আদালত একইসঙ্গে ওই ঘটনায় মামলা গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ১৬ ফেব্র“য়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি খুনের ঘটনায় মামলা না নেওয়ায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরির্শক, কক্সবাজার পুলিশ সুপার, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি সালাহউদ্দিন ও নাসির বাহিনীর সদস্যরা রিটকারীর বাড়িতে এসে নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন মালামাল লুট করতে থাকে। এ সময় দিদার বাধার দিলে তাকে উঠানে নিয়ে গুলি করে হত্যা করে। সালাহউদ্দিন এলাকায় প্রভাবশালী স্থানীয় সংসদ সদস্যের ‘খুবই প্রিয়ভাজন’ হওয়ায় এই ঘটনায় মামলা দায়ের করতে গেলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ করেনি বলে রিটে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরে ‘পিটিশন কেস’ করলে স্থানীয় আদালত গত ১৫ জানুয়ারি ঘটনাটি তদন্ত করে মামলা গ্রহণের আদেশ দিলেও ওসি তা বাস্তবায়ন করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৪৬ ঘ.