২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আপিল আদালতের দুই সদস্য ওএসডি

কর আপিল আদালতের (ট্রাইব্যুনাল) সদস্য আশরাফ উদ্দিন আহমেদ ও বাবুল রাব্বানীকে প্রত্যাহার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর আপিল আদালতের (ট্রাইব্যুনাল) সদস্য আশরাফ উদ্দিন আহমেদ ও বাবুল রাব্বানীকে প্রত্যাহার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাদের ওএসডি করা হয়। একইসঙ্গে পৃথক এক আদেশে পাঁচ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্মক্ষেত্রেও পরিবর্তন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইউএনওদের মধ্যে তিন জনকে নতুন করে ইউএনও নিয়োগ এবং দুই জনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ও ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামকে সিলেট এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকাীর কমিশনার শান্তি মনি চাকমাকে ইউএনও নিয়োগের জন্য খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জের ইউএনও খয়বর রহমান ও মাগুরা শ্রীপুরের ইউএনও খন্দকার আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০১৫ ঘ.