২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিবের পদোন্নতি

ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শহিদুল হককে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শহিদুল হককে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক আদেশে সোমবার এ দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এদের মধ্যে হাবিবুল আওয়াল বর্তমানে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে রয়েছেন। আওয়ালের পদোন্নতির আদেশে বলা হয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আওয়ালকে সচিব পদে পদোন্নতি দিয়ে সচিবের সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগ গত ২০০৯ সালের ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে। অন্যদিকে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের অতিরিক্ত সচিব (বর্তমান ভারপ্রাপ্ত সচিব) মোহাম্মদ শহিদুল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে পদায়ন করা হয়েছে। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এ দুই কর্মকর্তার পদোন্নতির সারসংক্ষেপে সম্মতি দিলে একইদিন আইন মন্ত্রণালয় আদেশটি জারি করে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল আইন সচিব পদে নিয়োজিত ছিলেন। আইন মন্ত্রণালয়ের তৎকালীন ড্রাফটিং শাখার এই কর্মকর্তার সচিব পদে পদোন্নতিকে আদালত অবৈধ ঘোষণা করে। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে বর্তমান সরকার তাকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮০৪ ঘ.