২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে নতুন দুই সহকারী প্রক্টর

জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রেক্ষাপটে দুই সহকারী প্রক্টর পদত্যাগের পর দুটি পদে দুই শিক্ষককে নিয়োগ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

জাবি, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রেক্ষাপটে দুই সহকারী প্রক্টর পদত্যাগের পর দুটি পদে দুই শিক্ষককে নিয়োগ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগপ্রাপ্তরা হলেন- রসায়ন বিভাগের প্রভাষক মো. আওলাদ হোসন এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। সোমবার তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। গত মাসের প্রথম দিকে ছাত্রলীগের হামলায় ইংরেজি বিভাগের ছাত্র জুবায়েরের মৃত্যুর পর আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন প্রক্টর আরজু মিয়া। তার স্থানে নিয়োগ পান অধ্যাপক তপন কুমার সাহা। আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা পুরো প্রক্টরিয়াল বডির অপসারণ চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ায় গত এক সপ্তাহে পদত্যাগ করেন সহকারী প্রক্টর কবিরুল বাশার ও আ স ম ফিরোজ উল হাসান। প্রক্টর অধ্যাপক তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজন সহকারী প্রক্টর পদত্যাগ করায় শূন্য পদে নতুন দুজন নিয়োগ পেয়েছেন। নতুন দুই সহকারী প্রক্টরই বর্তমান উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সময়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.