বগুড়া, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলা থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যমানের নকল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ভুয়া ওকালতনামা উদ্ধার করেছে করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার ফকিরপাড়া গ্রামের এক আইনজীবী সহকারী রেজাউল করিম দুলালের বাড়ি থেকে ওই মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তার স্ত্রী রুবি বেগমকে (৪৫)। আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
রাতে ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গত বুধবার (১ ফেব্র“য়ারি) বগুড়া সদর থানার পুলিশ অন্য একটি মামলায় আইনজীবী সহকারী রেজাউল করিম দুলালকে গ্রেপ্তার করে। সেদিন থেকে তিনি কারাগারে আছেন।
তার বাড়িতে নকল স্ট্যাম্প রয়েছে সংবাদ পেয়ে ডিবি পুলিশ এ অভিযান চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24