২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, তদন্ত শেষ

কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী উপজেলায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনার তদন্ত শেষ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

কুড়িগ্রাম, ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী উপজেলায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনার তদন্ত শেষ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার গঠিত তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে (শনিবার) তদন্ত শেষ করেছে। সোমবার প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তদন্ত দলের আহ্বায়ক জানান। বোর্ডের সচিব আব্দুল মজিদকে আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খ. ম. রফিকুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলামকে সদস্য করে তিনজনের এই কমিটি গঠন করা হয়। রৌমারী এম আর উচ্চ বিদ্যালয় ও ভুরুঙ্গামারী পাইলট হাইস্কুল কেন্দ্রের নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় উপকেন্দ্রে বাংলা প্রথমপত্রে ভুল প্রশ্নপত্রে ১৭২ জনের পরীক্ষা নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুই হল সুপারসহ ১১ জন শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন। দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব ও তদন্ত দলের আহ্বায়ক আব্দুল মজিদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আতংকিত হওয়ার কোনো কারণ নেই। বরং আগামীদিনের পরীক্ষাগুলো যেন ভালো হয় সেদিকে মন দেওয়া উচিত তাদের। পরিস্থিতির শিকার শিক্ষার্থীরা যেন কোনোভাবেই বিন্দুমাত্রও ক্ষতির শিকার না হয় তা বোর্ড কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, তারা রৌমারী ও ভুরুঙ্গামারী উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন, সাক্ষ্য ও প্রমাণাদি সংগ্রহ করেছেন। যেসব শিক্ষদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯২৯ ঘ.