ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন কলেজের সামনে বাসের ধাক্কায় এক ছাত্রী আহত হওয়ার পর উত্তেজিত যাত্রীরা বাসটি ভাংচুর করেছে।
আহত খুজিস্তা জাহান (২০) ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্রী।
লালবাগ থানার ওসি মো. আজিজ্জুমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিন ছাত্রী রিকশায় কলেজে যাচ্ছিলেন। কলেজের সামনেই বিআরটিসির একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে খুজিস্তা পাড়ে গিয়ে আহত হন।
“তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান পা মচকে গেছে”, বলেন ওসি।
এই দুর্ঘটনার পর বাসের যাত্রীরা উত্তেজিত হয়ে বাসটি ভাংচুর করে। পুলিশ বাসটি আটক করলেও চালককে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৩০ ঘ.
bdnews24