২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কাঠচোরের হামলায় আহত ৫

কাঠচোরদের বাধা দেওয়ায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হামলায় বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

শেরপুর, ফেব্রুয়অরি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঠচোরদের বাধা দেওয়ায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হামলায় বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। কাংশা ইউনিয়নের মধ্য বাকাকুড়ার বনের কাঠ চুরির সময় বৃহস্পতিবার রাতে এ হামলা হয়। হামলাকারীরা বিট কর্মকর্তার মোটরসাইকেল ও নগদ ৬ হাজার টাকা নিয়ে গেছে বলেও বিট কর্মকর্তা মো. নূরুল আমিন জানান। আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিটের বিট কর্মকর্তা মো. নুরুল আমিন, বন প্রহরী সাজেদুল ও তালেব আলী এবং বনের অংশীদার সামিউল ও খোকা মিয়া। এরমধ্যে খোকা মিয়াকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিট কর্মকর্তা মো. নুরুল আমিন ও কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ সরকার বলেন, রাত সাড়ে ১০টার দিকে একদল কাঠচোর বনে ঢুকে গাছ কাটছিল। এ সময় বিট কর্মকর্তাসহ ওই ৫ জন তাদের বাধা দিলে কাঠ চোররা হামলা চালায়। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ফকরউদ্দিন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.