২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসের ধাক্কায় একজন নিহত

মাগুরার শালিখা উপজেলায় বাসের ধাক্কায় দেবাশিষ চক্রবর্তী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 03:37 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মাগুরা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় বাসের ধাক্কায় দেবাশিষ চক্রবর্তী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শালিখা থানার ওসি এস এম শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ছয়ঘড়িয়া এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবাশিষের বাবার নাম চঞ্চল চক্রবর্তী, বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তিনি ঈগল পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে যশোর ফিরছিলেন। ওসি শামসুল হক বলেন, “ভোরে বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে কয়েকজন যাত্রী নামাজ পড়তে নামেন। দেবাশিসও বাস থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি বাস এসে ঈগল পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটি সামনে এগিয়ে দেবাশিষকে চাপা দেয়।” এতে ঘটনাস্থলেই দেবাশিষের মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে পুলিশ দোষী চালককে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩০ ঘ.