২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘ছেলের’ গুলিতে বাবা নিহত

গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে মুন্সীগঞ্জ সদরের একটি চর এলাকায় ছেলের গুলিতে বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে মুন্সীগঞ্জ সদরের একটি চর এলাকায় ছেলের গুলিতে বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শিলই গ্রামে বৃহস্পতিবার এ ঘটনায় নিহত হন ওই গ্রমেরই সফি মোল্লা (৫৫)। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও পুলিশ জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে গত এক বছর ধরে ব্যাপারীপক্ষের সঙ্গে মোল্লাপক্ষের বিরোধ চলছে। সকালে শিলই গ্রামের উত্তরকান্দির চর আলীর পুকুরে মাছ ধরছিল গ্রামের ব্যাপারীপক্ষের লোকজন। এতে মোল্লাপক্ষের লোকজন বাধা দিলে বেলা সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। ওসি আরো বলেন, “এ ঘটনায় মধ্যস্থতা করার জন্য প্রতিপক্ষ ব্যাপারীদের হয়ে সফি মোল্লা কথা বলতে গেলে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে আব্দুল কুদ্দুস মোল্লা বাবার বুকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবা ও ছেলের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল।” এসময় অন্তত পাঁচটি বাড়িঘরে ভাংচুর চালানো হয়। বেশ কয়েকটি ককটেল ও গুলির শব্দ শোনা যায়, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০০ ঘ.