ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তেজগাঁওয়ে নাবিস্কোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. হেলেন মল্লিক (২৩)। তিনি দিনমজুর বলে জানান তার স্ত্রী হাওয়া বেগম। ঢাকার মহাখালী সাততলা বস্তিতে তাদের বাসা। গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বাসের দরজায় ঝুলে হেলেন গুলিস্তান যাচ্ছিলো। পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে হেলেন পড়ে যায়। ওই মুহূর্তে অপর বাসটি হেলেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসের চালক শাকিল হোসেনকে বাসসহ আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৩৬ ঘ.
bdnews24