২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কৃষকের লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

মাদারীপুর, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আলমদস্তার গ্রামে নুরুজ্জামান খানের (৪৭) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়ছে। রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বলেন, “নুরুজ্জামানকে কেউ হত্যা করে লাশ একটি চালতা গাছে ঝুলিয়ে রেখেছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এখনই বলা যাচ্ছে না।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.