ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মূল্যায়নের বিধান রেখে বার কাউন্সিল বিধিমালা সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বার কাউন্সিলের সর্বশেষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ নজরুল ইসলামসহ চার আবেদনকারী রিটটি দায়ের করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২২২ ঘ.
bdnews24