২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ নেওয়াজ আলী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফাজ্জাল হোসেন তরফদার, অধ্যাপক শাসসুদ্দিন ইলিয়াস, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, অধ্যাপক সফিকুন্নবী সামাদী, অধ্যাপক এস এম আবু বকর প্রমুখ। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬১৩ ঘ.