২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে যুবকের লাশ উদ্ধার

নড়াইল সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

নড়াইল, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার মুলদাইড় গ্রামের নিজ বাড়ির বাগান থেকে রফিক ভূইয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম হামিদ ভূঁইয়া। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান মোল্যা জানান, মঙ্গলবার বিকালে রফিক লোহাগড়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১২ ঘ.