২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনই মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

কক্সবাজার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ৮৮টি ইয়াবা বড়িসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত আড়াইটার দিকে মৌলভপাড়ায় নাফ নদীর আড়াই নম্বর সøুইচ গেইট এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির ৪২ ব্যাটালিয়ানের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা বড়ির সর্বোচ্চ চালান এটি। আটক ইয়াবার মূল্য কোটি টাকার বেশি বলে জানান বিজিবি কর্মকর্তারা। গ্রেপ্তার তিনজন হলেন- মিয়ানমারের মংডু শহরের ইউসুফ আলীর ছেলে মো. হোসেন আহমদ (৩৫), ইসলাম আলীর ছেলে মোহাম্মদ আয়েজ (২৮) ও সিরাজুল মোস্তফা ছেলে আবদুল মোনাফ (২৬)। ৪২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ অভিযানে ইয়াবা বড়িসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটকের সময় একটি নৌকাও জব্দ করা হয়। “জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ইয়াবার চালানটি টেকনাফের নাজিরপাড়ার হাজি মোহাম্মদ ইসলামের ছেলে জিয়াউর রহমানের (৩২)।” চারজনের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার তিনজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি। টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিয়াউরকে গ্রেপ্তারেও অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১২৩০ ঘ.