ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করার কথা জানালেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন।
এ সময় জেলা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আশারফুল আলম মাহফুজ ভারতীয় কর্মকর্তার কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের এনডিসি আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, চেম্বার সহসভাপতি তানজিল আহমেদ, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহসভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন জামি ও মো. মনির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24