২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে সিলেটে শুক্রবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে সিলেটে শুক্রবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’ এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে হুমায়ূন আহমেদের সর্বশেষ পারচালিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ প্রদর্শন করা হবে। সোসাইটির সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার ও আগামী শুক্রবার সিলেট অডিটোরিয়ামে এ চলচ্চিত্রের প্রদর্শন চলবে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলবে শনিবার, মঙ্গলবার ও বুধবার। তিনি বলেন, ঢাকার বাইরে এখানেই প্রথম এ ছবিটির প্রদর্শনী হচ্ছে। হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, মামুন, প্রাপ্তি, প্রাণ রায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, আগুন, শামীমা নাজনীন, কুদ্দুস বয়াতি, তমালিকা কর্মকারসহ আরো অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.