২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুস সালাম থানা এলাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে দারুস সালাম থানার সিএমবি স্টাফ কোয়াটারের এক টিনশেড বাসা থেকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝোলা মলি আক্তারের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, পুলিশ খবর পেয়ে ওই টিনশেড ঘর থেকে মলির ঝুলন্ত লাশ উদ্ধার করে। মলি স্থানীয় একটি স্কুলে দশম পড়তো বলে স্বজনরা পুলিশকে জানায়। আত্মহত্যার কারণ সম্পর্কে স্বজনরা পুলিশকে কিছু জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২০০৪ ঘ.