২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আসামি ছিনতাই, ৪ পুলিশ আহত

পিরোজপুরে জিয়ানগরে খুন ও ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

পিরোজপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে জিয়ানগরে খুন ও ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে পাড়েরহাটে এ সময় দুর্বৃত্তদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই পুলিশ আব্দুর রহমান ও বিলকিস বেগম নামে দুজনকে গ্রেপ্তার করেছে। আহতরা হলেন পাড়েরহাট পুলিশ ফাঁড়ির এসআই সান্টু রঞ্জন সরকার (৫০), এএসআই আবুল বাশার (৩৮), কনস্টেবল আব্দুল জলিল (৫০) ও কনস্টেবল আলমগীর হোসেন (৫৫)। এরমধ্যে গুরুতর অবস্থায় সান্টু রঞ্জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি খুন ও ডাকাতি মামলার আসামি সোবহানকে বৃহস্পতিবার মধ্যরাতে লাহুরী গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। “পরে স্থানীয় লোকজনও এ হামলায় যোগ দিয়ে সোবাহানকে ছিনিয়ে নিয়ে নিয়ে যায়,” বলেন ওসি। নাসির উদ্দিন আরো বলেন, পরে জিয়ানগর থানা ও পাড়েরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার এবং এলাকার দু’জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৫৩৫ ঘ.