২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতিরিক্ত ভাড়া চাইলে জানান’

ঈদ উপলক্ষে কোনো বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে যাত্রীদের যথাযথ কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে কোনো বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে যাত্রীদের যথাযথ কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরির্দশন করার সময় মন্ত্রী জানান, ইতোমধ্যে নগরীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ টার্মিনালে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ‘ভিজিল্যান্স টিম’ কাজ শুরু করেছে। বেশি ভাড়া আদায় করা হলে ভিজিল্যান্স টিম কিংবা মালিক সমিতিকে জানাতে যাত্রীদের প্রতি অনুরোধ জানান তিনি। ঈদে অতিরিক্ত বাস ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের। যোগাযোগমন্ত্রী জানান, টার্মিনালের পেছনের সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ওয়াসার অব্যবহৃত জমিতে মহাখালী টার্মিনাল সম্প্রসারণে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক শাহাজাহান আলী মোল্লা, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও যোগাযোগ মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫০৮ ঘ.