চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন দুর্গা পূজায় চট্টগ্রাম নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে মহানগর পুলিশ।
আগামী ১৯ অক্টোবর থেকে বিভিন্ন পূজা ম-পে পুলিশ মোতায়েন করা হবে।
নগরীর পূজা ম-পগুলোতে এবছর সাড়ে আট’শ পুলিশ মোতায়েন থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার।
এছাড়া প্রতিমা বিসর্জনের সময় পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতে অতিরিক্ত ৩৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
এবছর পূজা ম-পগুলোতে দিন ও রাতের বেলা পুলিশের ভ্রাম্যমাণ দল টহল দেবে। সকালে টহল দলে থাকবে পুলিশের মহিলা সদস্যরা।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাতের বেলায় ভ্রাম্যমাণ টহল দলগুলোতে পুরুষ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। নগরীর কোতোয়ালী, ডবলমুরিং ও পাঁচলাইশ থানা এলাকায় পূজা ম-প বেশি থাকায় এসব এলাকায় ভ্রাম্যমাণ টহল বেশি থাকবে।
এদিকে, যেসব ম-পে প্রতিমা তৈরি হচ্ছে সেসব ম-পে গত সোমবার থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ২০ অক্টোবর দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে তা শেষ হবে।
পুলিশ কর্মকর্তা বনজ মজুমদার বলেন, “আমরা বিভিন্ন পূজা কমিটিকে পূজায় এলাকার স্থানীয় লোকদের সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছি। পুলিশের পাশাপাশি প্রতিটি পূজা ম-পে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগেরও অনুরোধ করা হয়।”
প্রতিমা বিসর্জনের দিন সমুদ্র সৈকতের নিরাপত্তা নিশ্চিতে ২০০ জন শিল্প পুলিশ, ৬০ জন এবিপিএন পুলিশ এবং ১০০ জন অতিরিক্ত আনসার সদস্য চেয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তিমির বরণ চৌধুরী বলেন, এবছর নগরীতে ২৪৮টি পূজা ম-পে পূজা হবে।
“আমরা প্রশাসনের সঙ্গে বৈঠক করছি। আশা করি এবছরও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।“
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১১৩ ঘ.
bdnews24