২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস চাই, প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রামে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধের নির্দেশনা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধের নির্দেশনা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে চট্টগ্রাম চেম্বার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর এক চিঠিতে চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ আবেদন জানান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিঠি পাঠানোর কথা জানানো হয়। এতে বলা হয়- স¤প্রতি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে চট্টগ্রামের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সপ্তাহে দুদিন ও প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। “যার ফলে গ্যাসের অভাবে এ অঞ্চলের প্রায় দুই শতাধিক বড় ও মাঝারি শিল্প কারখানায় কোটি কোটি টাকার পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে,” চিঠিতে বলেন চেম্বার সভাপতি। তিনি আরো বলেন, চাহিদার অর্ধেক গ্যাস নিয়ে চট্টগ্রামের শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের সঙ্কটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২০২৫ ঘ.