২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি-রাবিতে সাম্প্রদায়িকতার প্রতিবাদ

কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে বুধবার জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে বুধবার জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও মানববন্ধন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও নৃবিজ্ঞান বিভাগ কর্মসূচিতে অংশ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১০টায় শিক্ষক সমিতির উদ্যোগে শহীদ মিনার ‘ভাষা আমরণ’র পাদদেশে এ মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সৈয়দ কামরুল হাসান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক কাঞ্চন চৌধুরী, অধ্যাপক রশীদ হারুন, অধ্যাপক শামসুল আলম সেলিম, সোমা মুমতাজ, পারভীন জলি প্রমুখ। বক্তারা বলেন, সরকার ও বিরোধীদল যেভোবে একে অন্যের ওপর দোষ চাপাতে চাইছে তাতে প্রকৃত দুষ্কৃতকারীদের সাজা হবে কিনা সংশয় রয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় পাঠাগারের সামনে থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। ক্যাম্পাস ঘুরে এসে একই স্থানে সমাবেশ করেন তারা। এই সময়ে শিক্ষার্থীদের প্রতিবাদী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করতে দেখা যায়। জোটের সাধারণ সম্পাদক আরিফ পারভেজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমরা সাহা, নাট্য ব্যক্তিত্ব মলয় ভৌমিক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল আরেফীন মাতিন প্রমুখ। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের প্রগতিশীল শিক্ষকরা। নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার আহমেদের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফয়জার রহমান, অধ্যাপক মিজান উদ্দিন , ড. মোস্তফা কামাল আকন্দ, আদিল হাসান চৌধুরী, শারমিনা শামস, কামাল পাশা, রবিউল আলম, তাহমিনা নাজনীনসহ প্রমুখ। বক্তরা বলেন, রামুতে যে হামলা হয়েছে তা সাম্প্রদায়িক শক্তির বহিঃপ্রকাশ। পরিকল্পিত ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে বৌদ্ধ ধর্মালম্বীরা ভীত ও শংকিত জীবনযাপন করছে। তারা ওই হামলায় জড়িতদের শাস্তি এবং আশ্রয়হারা বৌদ্ধ পরিবারগুলোর পুনর্বাসন দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.