২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ দিন পর নতুন দপ্তরে যাচ্ছেন রাজু

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ২৬ দিন পর নতুন দপ্তরে যাচ্ছেন রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ২৬ দিন পর নতুন দপ্তরে যাচ্ছেন রাজিউদ্দিন আহমেদ রাজু। শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুর রহমান বুধবার সাংবাদিকদের জানান, মন্ত্রী মঙ্গলবার দপ্তরে আসবেন। নতুন দপ্তরে গিয়েই তিনি সকাল সাড়ে ১১টায় শ্রমিক প্রতিনিধি ও ১২টায় মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রী নিয়োগের পর গত ১৫ সেপ্টেম্বর দপ্তর পুনর্বণ্টনে রাজিউদ্দিন আহমেদ রাজুকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। রাজুর স্থলে পাঠানো হয় সাহারা খাতুনকে। এর আগে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে নতুন কার্যালয় পেয়েছেন। তার দপ্তর সেখানে স্থানান্তর হলেও তিনি সচিবালয়ের দপ্তরটি ছাড়েননি। এই কারণে রাজু মন্ত্রণালয়ে যোগ দিতে পারেননি বলে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, রাজিউদ্দিনকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলেও তার বসার জন্য কক্ষ ছিল না। এখন শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষটিকে সাজিয়ে তার বসার ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০০০ ঘ.