২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় পাহাড়ি ব্যবসায়ী অপহরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে এক পাহাড়ি ব্যবসায়ীকে অপহরণ করেছে অস্ত্রধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

খাগড়াছড়ি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে এক পাহাড়ি ব্যবসায়ীকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে কবাখালী ইউনিয়নের দুর্গম শুকনাছড়ি গ্রামের নোয়াপাড়া এলাকা থেকে উজ্জ্বল কান্তি চাকমাকে (৩৫) নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা তার স্ত্রীর স্বর্ণালঙ্কার, ৪০ হাজার টাকা এবং দোকানের মালামালও নিয়ে যায় বলে উজ্জ্বলের স্বজনরা জানান। উজ্জ্বলের স্ত্রী সুমিতা চাকমা সাংবাদিকদের বলেন, ৮/১০ জন মুখোশ পরা অস্ত্রধারী উজ্জ্বলকে ডেকে তাদের দোকান খুলতে বরে। এরপর তাদের দু’জনকে বেঁধে রেখে টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। যাওয়ার সময় উজ্জবলকে নিয়ে যায়, বলেন সুমিতা। দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে, কেন তাকে অপহরণ করা হয়েছে তা পুলিশ জানে না। এখনো থানায় কোনো অভিযোগও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০৮ ঘ.