২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকে চালক ও সহকারীর লাশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি ট্রাক থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 06:26 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

দিনাজপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি ট্রাক থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ছাতনী চারমাথা এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একটি খালি ট্রাক থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- চালক বজলু ও সহকারী গোলাম মোস্তফা। হাকিমপুর থানার ওসি আহসান হাবিব সাংবাদিকদের জানান, ট্রাকটির মালিক ঠাকুরগাঁওয়ের শাহিন হোসেন। ট্রাকটি চট্রগ্রাম থেকে ফিরেছিল। কারা কীভাবে এই হত্যাকা- ঘটিয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৬ ঘ.