২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলায় রাসায়নিক, আড়ৎ কর্মচারী দণ্ডিত

কলায় বিষাক্ত রাসায়নিক মেশানোর দায়ে বরিশালের গৌরনদী উপজেলায় এক আড়ৎ কর্মচারীকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

বরিশাল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলায় বিষাক্ত রাসায়নিক মেশানোর দায়ে বরিশালের গৌরনদী উপজেলায় এক আড়ৎ কর্মচারীকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। সুলতান সেরনিয়াবাত নামের এই কর্মচারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করতে না পারায় তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী এই সাজা দেন। গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডের একটি আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান কলায় রাসায়নিক দ্রব্য মেশানোর সময় টুলু সেরনিয়াবাতের আড়তের কর্মচারী সুলতান সেরনিয়াবাতকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় রাসায়নিক মেশানো প্রায় ২০ হাজার টাকার কলা ধ্বংস করা করা হয় বলে পুলিশ কর্মকর্তা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০০০ ঘ.