ফরিদপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর আশ্বাসে শনিবার পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকাল ৬টায় শুরু হওয়া এ ধর্মঘট ১১ ঘণ্টা পর স্থগিতের ঘোষণা এল।
বিকাল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদ সভাপতি এস এম শাহ আলম মুকুল।
সংবাদ সম্মেলনে মুকুল বলেন, “নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় আমরা শনিবার পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি।
“শনিবার দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে নৌ পরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দাবি বিষয়ে সমঝোতা হলে আর ধর্মঘট ডাকার প্রয়োজন হবে না বলে আশা করছি।’
বৈঠকে ঐক্য পরিষদের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
১১ দফা দাবিতে গত ১ অক্টোবর সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ মঙ্গলবার (৯ অক্টোবর) থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24