২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাসে ১২ ঘণ্টা পর নওগাঁর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নওগাঁ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাসে ১২ ঘণ্টা পর নওগাঁর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে চলাচল স্বাভাবিক হবে বলে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টয় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, মোটর মালিক ও শ্রমিকদের বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেয়া হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার এবং চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেয়া হয় বলেও তিনি জানান। এর আগে মঙ্গলবার দুপুরে এবং সোমবার রাতে বৈঠক কোনো সমঝোতা ছাড়া শেষ হয়। বৈঠকে মোটর মালিক ও শ্রমিক নেতারা ছাড়াও জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৮ জুলাই একটি ট্রাক শ্রমিক সংগঠনের নামে কয়েকটি লোড পয়েন্ট ও অফিস ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট ডাকা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৩ ঘ.