২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ৫০০ কোটি টাকার প্লট-ফ্ল্যাট বিক্রি

নিউইয়র্কে তিন দিনের রিহ্যাব হাউজিং মেলা থেকে ৪৯৪ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউইয়র্ক, অক্টোবর ০৯ (বিডিনিউজটোিেন্টফোরডটকম) : নিউইয়র্কে তিন দিনের রিহ্যাব হাউজিং মেলা থেকে ৪৯৪ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে। সোমবার রাতে মেলা শেষে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আব্দুর রহিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আগে বিক্রি হওয়া শতাধিক এপার্টমেন্ট ও প্লটের বকেয়া কিস্তির অর্থ নিয়ে যে টানাপোড়েন চলছিল, এবারের মেলায় তারও অবসান ঘটেছে বলে তিনি জানান। রিহ্যাব ফেয়ার কমিটির আহবায়ক জহির আহমেদ জানান, গত বছরের চেয়ে এবারের মেলায় লোক সমাগম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ; বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। গত বছর বিক্রি হয়েছিল ৪০০ কোটি টাকার প্লট ও এপার্টমেন্ট। বাংলাদেশী অধ্যুষিত এস্টোরিয়ায় এনটিভি ভবনে শনিবার মেলার উদ্বোধন করেছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। এটি ছিল নিউইয়র্কে রিহ্যাবের দশম মেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৫১৬ ঘ.