২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে একসঙ্গে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে একসঙ্গে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া নাগেরবাগ এলাকার একটি ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার আউখাব এলাকার যতীন চন্দ্রের ছেলে পীযুষ (৩০) ও পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে নুপুর আক্তার (২৬)। নুপুর প্রবাসী আতাবুদ্দিনের বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়া থাকতেন এবং বাড়ির কেয়ারটেকার ছিলেন। পীযুষও বিবাহিত এবং স্থানীয় বাজারে মোবাইল ফোন সারানোর কাজ করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কা (ওসি) আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে নুপুরের স্বামী হাসান রংপুর চলে যান। সোমবার বিকেল পর্যন্ত নুপুরের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে লোকজন উঁকি দিয়ে ঘরের আড়ার সঙ্গে দুজনকে ঝুলতে দেখে। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পীযুষের বাবা ছেলের লাশ সনাক্ত করেন। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করা হয়নি। তবে তাদের দুজনের মাঝে ঘনিষ্ট সম্পর্কের কথা বলা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৪০ ঘ.