২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর কলাবাগানে রোববার রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে রোববার রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত মিজানুর রহমান রাজিব (২৬) ছাত্রদল করেন জানিয়ে তার স্বজনরা অভিযোগ করেছেন, যুবলীগের এক নেতা এই ঘটনায় জড়িত। রাজিবের ছোট ভাই মঞ্জুর রাশেদ খান সজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান স্টাফ কোয়ার্টারের ফটকের সামনে তার ভাইকে মইন নামে যুবলীগের এক নেতা গুলি করে। বাম পাঁজরে গুলিবিদ্ধ রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সজিব জানান, রাজিব ছাত্রদলের কলাবাগান থানা শাখার নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩১৩ ঘ.