২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদরে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদরে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা । শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান আলী (৫৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার রবিউল আওয়াল মিয়ার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তুজা সাংবাদিকদের জানান, হানিফ এন্টারপাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে শফিকুল গুরুতর আহত হন। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটি ভাংচুর করে ও চাঁপাইানবাবগঞ্জ-রাজশাহী সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় উভয়পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে দুপুর ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়। বাসটির চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৪২৩ ঘ.