চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার প্রথম প্রহরে বন্দর থানার ফকিরহাট এলাকার মফিজা মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার ব্রিগেড জানায়।
বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. মন্জু মিয়ার মালিকানাধীন সিলিন্ডার গুদামে বিস্ফোরণে আগুন সূত্রপাত হয়।
এতে গুদামে রাখা প্রায় ১৫ লাখ টাকার গ্যাস ভর্তি সিলিন্ডার পুড়ে যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩২৬ ঘ.
bdnews24