২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র আ.লীগের ইসমাইল

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইসমাইল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইসমাইল হোসেন। তিনি ৭ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০১ ভোট। শনিবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অঞ্জনা খান মজলিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭টি কেন্দ্রের অধীনে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪৪৪ জন। নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আ. লীগ সমর্থিত এম. সিরাজুল ইসলাম (তালা) ও মো. ইসমাইল হোসেন (চশমা), বিএনপি সমর্থিত মোবারক হোসেন কাঞ্চন (দোয়াত কলম) ও মো. ইদ্রিস রায়হান (আনারস) এবং নাগরিক কমিটি’র মো. করিম উল্লাহ চৌধুরী (দেয়ালঘড়ি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এইচএ/২২৩৯ ঘ.