২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় আরো ৩ জন গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কক্সবাজার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামু থানা সূত্রে জানা যায়, গেপ্তারকৃতরা হলো- রামুর শ্রীকুলের নুর মোহাম্মদের ছেলে ওমর ফারুক (১৮), ফাঁতেখারকুলের আমতলিয়া পাড়ার মোক্তার আহমদের ছেলে জসীম উদ্দিন (২৫) ও বেলাল (৩০)। শনিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হলো। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর রামুতে আরো ৩ জনকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় এই তিনজন সরাসরি অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে শনাক্ত করা হয়। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২১ ঘ.