২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে ঢাকায় টেলিকম ক্যারিয়ার সম্মেলন

বিশ্বের বিভিন্ন টেলিকম ক্যারিয়ারের অংশগ্রহণে আগামী মাসে রাজধানীতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন টেলিকম ক্যারিয়ারের অংশগ্রহণে আগামী মাসে রাজধানীতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিট। ১৬ ও ১৭ নভেম্বর রেডিসন হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শনিবার হোটেল পূর্বাণীতে সম্মেলনের আহ্বায়ক এ বি এম রিয়াজউদ্দিন মোশাররফ জানান, সম্মেলনে হোলসেল টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠান, সাব সি এবং টেরিস্ট্ররিয়াল কেবল অপারেটর, ডাটা সার্ভিস ও কো-লোকেশন প্রোভাইডার, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস ডেভেলপার ছাড়াও মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ উৎপাদনের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা অংশ নেবে। এ ছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়শিয়াসহ আরো কয়েকটি দেশের দেড় শতাধিক অতিথি এই সম্মেলনে অংশ নেয়ার ব্যাপারে উদ্যোক্তাদের নিশ্চিত করেছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন সম্মেলনের উদ্বোধন করবেন। মোশাররফ বলেন, “অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক মতবিনিময়ের পাশাপাশি তাদের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করবে। এ ছাড়া একাধিক সেমিনার ও কর্মশালায় টেলিকম বিশেষজ্ঞরা তাদের মতামত দেবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৭০৬ ঘ.