২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নগরীর বন্দর থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত সিদ্দিক চৌকিদার (৭০) ওই থানার আজমল আলী রোড এলাকার হক সাহেব কলোনির বাসিন্দা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ ঘরের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুতের তার ছিড়ে বৃষ্টির জমানো পানিতে পড়ে তা বিদ্যুতায়িত হয়। সিদ্দিক ওখান থেকে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩৩৫ ঘ.