চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরা নিষিদ্ধ মৌসুম শেষে তিনশ’ মণ মা ইলিশ মাছসহ ৪৫জন জেলেকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।
মাছগুলো নিষিদ্ধ মৌসুমে ধরায় শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদস্য নাজমুল হাসান।
ইলিশ মাছের প্রজনন মৌসুমের কারণে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।
নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক জেলেদের মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমএইচপি/১৩০০ ঘ.
bdnews24