২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বন্দর থানাধীন জেলে পাড়া রেল বিট এলাকা থেকে মো. জিয়া উদ্দিন (৩০) এবং বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, হ্যান্ডকাফ, দুইটি ওয়ারল্যাস সেট ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ডাকাতি করতো। তাদের গ্রেপ্তার করার সময় তাদের দুই সহযোগী পালিয়ে গেছে জানিয়ে এস আই জানান, বেলালের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে দুইটি পৃথক মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/২২২৭ ঘ.