২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া পাকিং ইয়ার্ডে ভাঙন চলছে

পদ্মার ভাঙনে শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়ায় নতুন পার্কিং ইয়ার্ডের প্রায় ২০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন দেখা দিয়েছে মূল টার্মিনালের নিচের অংশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ভাঙনে শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়ায় নতুন পার্কিং ইয়ার্ডের প্রায় ২০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন দেখা দিয়েছে মূল টার্মিনালের নিচের অংশে। এছাড়া বৃহস্পতিবার অর্ধনিমজ্জিত হওয়া অব্যবহৃত লঞ্চঘাট পন্টুনটিও শুক্রবার পদ্মাগর্ভে চলে গেছে। বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার এবং সদস্য (অপারেশন) ও প্ল্যানিং অফিসার জিল্লুর রহমান ভাঙন কবলিত মাওয়া পাকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন। মাওয়ার বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার পদ্মার আকস্মিক ভাঙনে মাওয়ায় বিআইডব্লিউটিএ’র নবনির্মিত পার্কিং ইয়ার্ডের একাংশ এবং এই সংলগ্ন ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। সরিয়ে নেয়া হয়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা। তীব্র ¯্রােতে পদ্মা ক্রমেই জনপদের দিকে ঢুকে পড়ছে। মাওয়া লঞ্চঘাট ও পার্কিং ইয়ার্ড ছাড়াও ভাঙন ছড়িয়ে পড়েছে লৌহজংয়ের পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে। মাওয়ার বন্দর কর্মকর্তা বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাটের পশ্চিমাংশের প্রায় ৩০ ফুট বিলীন হয়েছে। শুক্রবারও আরো ২০ ফুট ভেতরে চলে এসেছে পদ্মা। তিনি বলেন, জরুরি ভিত্তিতে পার্কিং ইয়ার্ড রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে। পদ্মার ভাঙন থেকে রক্ষায় সব চেষ্টাই হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গত ৫ মে দুই লাখ স্কয়ার ফুটের এই পার্কিং ইয়ার্ডটি উদ্বোধন করা হয়। এখনই ভাঙন ঠেকাতে না পারলে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.