২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান সুমনকে গ্রেপ্তার করা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান সুমনকে গ্রেপ্তার করা করা হয়েছে। শিবগঞ্জ থানার এসআই রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাস্টারপাড়ার বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।” রকিবুল জানান, ১৬ সেপ্টেম্বর বিকাল সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন জামায়াতে ইসলামীর অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়। ওই ঘটনায় উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলী ও সেক্রেটারি সাদিকুল ইসলামসহ ১৯ জন এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আসামির তালিকায় সুমনের নামও আসে। ঘটনার দিনই শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদের জামায়াত কার্যালয় থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সুমন (২৫) শিবগঞ্জ পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার নওশাদ আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৪৪০ ঘ.