২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের অগ্রিম টিকেট ১৩ অক্টোবর থেকে

কোরবানীর ঈদ সামনে রেখে আগামী ১৩ অক্টোবর থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানীর ঈদ সামনে রেখে আগামী ১৩ অক্টোবর থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ৫ দিন আগের, অর্থাৎ ২২ অক্টোবরের টিকেট বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর। “১৩ থেকে ১৭ অক্টোবর অনলাইনে ও কাউন্টারে গিয়ে আগ্রহীরা ২২ থেকে ২৬ তারিখের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন। একজন কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকেট।” ঈদ উপলক্ষে আগামী ২২ থেকে ২৭ অক্টোবর সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনেও চলবে বলে শরিফুল আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৬৫৫ ঘ.