ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টেলিটক পিছিয়ে পড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।
বৃহস্পতিবার রমনা টেলিফোন ভবনে থ্রিজি প্রযুক্তি পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী বলেন, “বেসরকারি মোবাইল কোস্পানিগুলোর গ্রাহক সংখ্যা কোটি ছাড়িয়ে গেলেও টেলিকের পিছিয়ে পড়ার কারণ খুঁজতে হবে।”
রাষ্ট্রয়াত্ব মোবাইল কোম্পানি টেলিটকের গ্রাহক সংখ্যা ও সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “কোনো রকম অনিয়ম- দুর্নীতি বরদাশত করা হবে না।”
আগামী বছরের শুরুতে অন্য মোবাইল অপারেটরদেরকেও থ্রিজি সেবা দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি জানান।
এর আগে মন্ত্রী থ্রিজি প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/এসইউ/২২১৪ ঘ.
bdnews24