২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ও খুবিতে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ

কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচিতে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্র্রফেসর মোহম্মদ ফায়েকউজ্জামান, মো. সরোয়ার জাহান, মনিরুল ইসলাম, ছাত্র অনিরুদ্ধ দাস, আল মাসুদ উদ্দিন মনি। এ সময় বাক্তরা বলেন, যারা ধর্মকে এবং মানবতাকে বিশ্বাস করে তাদের সামনে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেরই উচিত অন্যের ধর্মকে সম্মান জানানো। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও অনুরূপ বিক্ষোভ সমাবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২০৬ ঘ.