২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে খুলছে দুটি ফ্লাইওভার

ঢাকার দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ শেষে আগামী মার্চ মাসে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ শেষে আগামী মার্চ মাসে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদের। বৃহস্পতিবার মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ ও সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের যোগাযোগ মন্ত্রী বলেন, “মেয়র হানিফ ফ্লাইওভার ও মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার নির্মাণ কাজ শেষে মার্চেই তা চলাচলের জন্য খুলে দেয়া হবে।” দীর্ঘমেয়াদি স্বস্তির জন্য হানিফ ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালীন সময় দুর্ভোগ মেনে নিতে যাত্রীদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, “ফ্লাইওভার নির্মাণকালীন সময়ে জনদুর্ভোগ কমাতে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়কে দুই লেনের কাজ ২০ অক্টোবরের মধ্যে শেষ করা হবে।” এছাড়া ঈদ উপলক্ষে পরিবহন ভাড়া বৃদ্ধি না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানান ওবায়দুল কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এফএস/আরএ/১৬৫৫ ঘ.