সিলেট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় বড় ভাইয়ের আঘাতে নিহত হয়েছেন ছোট ভাই। এ ঘটনায় বড়ভাই মান্নানকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জকুরুল (২০) উপজেলার পশ্চিমবাগ নোঁয়াগাও গ্রামের পংকি মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আইয়ুব জানান, পারিবারিক ঝগড়ার জেরে বড় ভাই মান্নান বাঁশ দিয়ে জকুরুলের মাথায় আঘাত করে।
আহত জকুরুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার বড়ভাই মান্নানকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩০৯ ঘ.
bdnews24