২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের øাতক (সম্মান) প্রথম বর্ষের ৬ অক্টোবরের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

গাজীপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের øাতক (সম্মান) প্রথম বর্ষের ৬ অক্টোবরের পরীক্ষাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। এ পরীক্ষাটি ২০০৯-১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ২৮ নভেম্বর এবং ২০০৮-০৯ শিক্ষবর্ষের সিলেবাস অনুযায়ী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে আরো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১০ ঘ.