২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে স¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ

কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ঘটনার সঙ্গে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা। কোরআন অবমাননার অভিযোগ তুলে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দির ও বসতিতে আবারো হামলা হয়। সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্ল¬ব, শিবনাথ চক্রবর্তী, আব্দুল হাই শরীফ, শাহানারা বেগম, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম গোলক, ছাত্র নেতা সজল বাড়ৈ, আব্দুর রহমান, উদীচীর সহ-সভাপতি পিন্টু সাহা প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৬ ঘ.